Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফাঁস হলো আলভীর স্ত্রীর আত্মহত্যার বিস্ফোরক তথ্য

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ০১, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

“যাকে ১৫ বছর ধরে আগলে রেখেছি, আজ বাইরে থেকে আসা একটা মেয়ে তার কাছে এতটা আপন?” —এই প্রশ্নটি রেখে চিরতরে ওপাড়ে চলে গেলেন ইকরা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আত্মহত্যা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি দীর্ঘদিনের অবহেলা আর মানসিক নির্যাতনের চূড়ান্ত পরিণতি? ইকরার ঘনিষ্ঠ বন্ধু ত্রিশার ফাঁস করা চ্যাটবক্স থেকে এখন বেরিয়ে আসছে এক অবহেলিত স্ত্রীর পনেরো বছরের হাহাকার।

২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ও ইকরা। কোলজুড়ে এসেছিল সন্তান ‘রিজিক’। কিন্তু সেই সাজানো সংসারে ফাটল ধরায় পরকীয়ার বিষাক্ত ছোবল। ইকরার বন্ধু নুসরাত জাহান ত্রিশার শেয়ার করা মেসেঞ্জার চ্যাটে দেখা যায়, সহ-অভিনেত্রী তিথির সঙ্গে আলভীর সম্পর্ক নিয়ে কতটা যন্ত্রণায় ছিলেন ইকরা। সেখানে স্পষ্ট লেখা ছিল—আলভী যখন শুটিংয়ে পুবাইলে থাকতেন, তখন নিজের সন্তানকে সময় দেওয়ার চেয়ে ওই অভিনেত্রীকে বেশি অগ্রাধিকার দিতেন।

মৃত্যুর ঠিক আগে ফেসবুকের দেয়াল হয়ে উঠেছিল তাঁদের রণক্ষেত্র। শুক্রবার রাত ৩টা ১৩ মিনিটে আলভী লেখেন— “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।” এই পোস্টের নিচে ইকরা পাল্টা মন্তব্যে লেখেন— “অভিনন্দন! ভুল স্বীকার করতে পারলা! আমি আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন?” এর কয়েক ঘণ্টা পরই ইকরা পোস্ট করেন তাঁর শেষ হাস্যোজ্জ্বল ছবি, যেখানে তিনি নিজের জীবন ধ্বংসের পরিহাসের কথা লিখেছিলেন।

ফাঁস হওয়া চ্যাটে ইকরার সেই অসহায়ত্ব ফুটে ওঠে, যেখানে তিনি নিজেকে আলভীর জীবনের ‘বাধা’ হিসেবে মনে করতেন। আলভী নাকি সবাইকে বলতেন—বিয়ের কারণে তিনি তাঁর আসল ভালোবাসাকে পাচ্ছেন না। এমনকি মেসেঞ্জারে ইকরার নাম পাল্টে রাখা হয়েছিল ‘জালিমা’। বন্ধু ত্রিশার দাবি, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইকরাকে তিলে তিলে এই চরম পথের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

ঘটনার সময় আলভী নেপালে ‘দেখা হলো নেপালে’ নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ার দাবি করলেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি ও অভিযুক্ত সেই অভিনেত্রী। পল্লবী থানা পুলিশ বর্তমানে বাসার সিসিটিভি ফুটেজ ও ইকরার ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করছে।

Tags: আলভী ও ইকরাপরকীয়ার বিষাক্ত ছোবলবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংঘাতের প্রভাবে জেদ্দায় আটকা মুশফিক
  • যুক্তরাজ্য প্রবাসী শেখ নূর আলমের কিছু কথা
  • পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
  • খামেনির উত্তরাধিকার ও ইরানের ভবিষ্যৎ
  • ১৫ ঘণ্টার মধ্যেই শিশু সিরাজুম আল শামস হত্যার মূল আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম