Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

Taslima TanishabyTaslima Tanisha
৯:৫০ pm ২৬, নভেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্বে নিবন্ধন কার্যক্রমকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে ২৬ নভেম্বর রাত ১২টার পর থেকে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং সময়সীমা তুলে নেওয়া হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি হিসেবে আগামী শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং আয়োজন করা হচ্ছে। শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এই মক ভোটিং অনুষ্ঠিত হবে। এর ফলাফলের ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা, ভোটকক্ষ ও জনবল বৃদ্ধির বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ইসি আরও জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা এবং সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে তারা টিকটক-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের জন্য নিরাপদ ও তথ্যভিত্তিক ডিজিটাল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tags: অনলাইনে ভোটারজাতীয় নির্বাচনপ্রবাসী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
  • ভোক্তাকে চাহিদামতো পণ্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
  • প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
  • শনিবার ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম