Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সখিপুরে ১০০ পরিবারের মাঝে প্রবাসী কল্যাণ সংগঠনের নগদ অর্থ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ১৮, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

 সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে প্রায় ১০০টি হত-দরিদ্র পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি শামীম এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান। এছাড়াও রুহুল আমিন, নাজমুল, দেলওয়ার, সাইফুলসহ আরও অনেক স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেন।

সংগঠনের সভাপতি শামীম বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।”

উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রমের প্রত্যাশা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুমকিতে ডলফিন পরিবহনের সুপারভাইজারকে অতিরিক্ত ভাড়া আদাইয়ে জরিমানা
  • চরভদ্রাসনে ৭৫ জন ইমামকে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান
  • দিনাজপুরের বৃহত্তম ঈদগাহে চলছে ঈদের প্রস্তুতি, তিন স্তরের নিরাপত্তা
  • সিরাজগঞ্জে এক হাজার পরিবারের মাঝে চাল বিতরণ
  • রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতা ট্রাক পুড়িয়ে দিয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম