Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাফনের ৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৪ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের সাত মাস পর এক ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। একই দিনে উপজেলার আরেক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে নিরিবিলি পিকনিক স্পটের কাউন্টার ব্যবস্থাপক মুকুল মোল্যার মরদেহ উত্তোলন করা হয়। তিনি লক্ষ্মীপাশা গ্রামের মৃত রুহুল আমীন মোল্যার ছেলে।

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট বিকেলে পিকনিক স্পটে রুম ভাড়া নিয়ে বিরোধের জেরে মুকুল মোল্যাকে মারধর করা হয়। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রথমে পরিবার বিষয়টি স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে মারধরের দৃশ্য প্রকাশ পেলে তারা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের অনুমতি প্রদান করে।

এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। অপরদিকে, একই উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তিনি নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের সভা অনুষ্ঠিত
  • রাত পোহালেই শেরপুর-৩ আসনের নির্বাচন
  • বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত
  • গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন
  • সদরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় কর্মসূচি প্রত্যাহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম