Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তাপ-উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্রিকেট, খেলাধুলা
A A
0

টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তাপ-উত্তেজনা শুরু হয়েছে। দিতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সর্বশেষ আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোনো খেলা ছাড়া অথবা খেলা হলেও ফল হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর সেটা হলে দর্শক তো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হবেনই, দল দুটিও ম্যাচ জিতে দুই পয়েন্ট তোলার সুযোগ হারাবে।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা জানিয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা ৭০% পর্যন্ত হতে পারে। একটি আভাস অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭টার মধ্যে ৫.১ মিমি বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তা হালকা ঝিরঝিরে বৃষ্টিতে (৩.৮ মিমি) রূপ নিতে পারে।
একটি টি-টুয়েন্টি ম্যাচ ফল হওয়ার জন্য দুই দলকে কমপক্ষে পাঁচ ওভার করে খেলতে হয়। এর আগে খেলা বন্ধ হয়ে গেলে বা খেলা একেবারেই শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারত-পাকিস্তানের আজকের ম্যাচটি গ্রুপ পর্বের। এই অংশে কোনো রিজার্ভ ডে নেই।

যার অর্থ, বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে আজই সুপার এইট নিশ্চিত করে ফেলবে ভারত ও পাকিস্তান। আর যদি খেলা হয়, জয়ী দলই শুধু টিকিট পাবে। অপর দলকে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ‘এ’ গ্রুপে ভারতের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, পাকিস্তানের নামিবিয়া।

Tags: খেলাধুলাটি-টুয়েন্টি বিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২
  • পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন মাওলানা মঞ্জুরুল ইসলাম
  • ঝালকাঠির দুটি আসনে জামানত হারালেন ১৪ প্রার্থী
  • বান্দরবানে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
  • রাজশাহীবাসি চান মন্ত্রিসভায় মিজানুর রহমান, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক বিশ্লেষকের প্রত্যাশা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম