ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ রমজান) ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার লস্করদিয়া কালিবাড়ি বাজার সংলগ্ন লস্করদিয়া নুরানী মাদ্রাসা মাঠে “লস্করদিয়া পূর্বপাড়া আলোকিত যুব সমাজ”-এর আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ নানা বয়সী মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় এক আন্তরিক ও ধর্মীয় আবহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুফতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আতাউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাঈম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইখলাস, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, “লস্করদিয়া পূর্বপাড়া আলোকিত যুব সমাজ” সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে তাদের ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

