Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিজেকে নিবেদিত করতে হবে : তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৭ pm ৩১, জানুয়ারী ২০২৬
in Semi Lead News
A A
0
সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিজেকে নিবেদিত করতে হবে। যাতে এই দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
বিএনপি ছাড়া এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না কেউ, অভিজ্ঞতা সম্পন্ন এ রকম কোনো রাজনৈতিক দল নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে পরিচালনা করতে হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিশেষ করে কৃষদের পাশে দাঁড়ানো জরুরি। তারা প্রতিনিয়ত কষ্টের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক কাজ করতে হবে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাজগঞ্জ ও পাবনার ঐতিহ্যবাহী তাত শিল্পকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যুবকদের দক্ষ করে তোলার জন্য আইটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান আরো বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি, তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনার এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সাথে জড়িত। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ৫ আগষ্টে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখা মাত্র বলবেন, ‘গুপ্ত তোমরা’। কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখিনি। ৫ আগস্ট যারা পালিয়েছে, তারা তলে তলে মিশে ছিলো।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনা আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থীগণ।

এ সময় তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে সিরাজগঞ্জ ও পাবনা আসনের এমপি পদপ্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরাসহ লক্ষাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে জনসভা শেষে তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার জন্য রইনা দেন।

এদিকে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল এবং আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে জেলা পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রায় সাত শতাধিক স্বেচ্ছাসেবী মাঠে ছিলো। এছাড়া মঞ্চের দুই পাশে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছিলো। সমাবেশে জেলার ছয়টি সংসদীয় আসনের কর্মীরা বিভিন্ন রঙ এর পোশাক ও টুপি পরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এলাকায় প্রবেশ করেন।

উল্লেখ্য যে, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জনসভায় উপস্থিত ছিলেন। ২০০৮ সালে দেশ ছাড়ার দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।

Tags: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম