Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদ উজ্জ্বল করা হবে: শামা ওবায়েদ

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২৫ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আজকে আমি আপনাদের বোন ও মেয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যেইভাবে আমার বাবাকে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দেখিয়েছেন।ঠিক একিভাবে আপনারা আমাকে সেই স্নেহ মমতা ও ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আমি সালথা উপজেলার যারা এই মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা ও কর্মীর কে ধন্যবাদ জানাই আজকে একটি সফল জনসভায় জনসমুদ্র পরিণত করার জন্য।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে ১৭ বছর পরে আমাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে। নিরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সালথা-নগরকান্দা ও ফরিদপুর গড়তে চাই। সালথা উপজেলার মানুষ আমার ভাইয়েরা বোনেরা আমার হৃদয়ের মানুষ প্রাণের মানুষ ও ভালবাসার মানুষ। ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা ইন্তেকাল করেন আমাদের ছেড়ে চলে যান। তখন সালথা উপজেলার প্রত্যেকটা গ্রামে মানুষ গিয়ে আমাকে বলছে ফুপু আমাদের বটগাছ টা নাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আজকে আমি আপনাদের কে বলতে চাই এই ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি এবং সারাজীবন থাকবো ইনশাআল্লাহ। আমৃত্যু আপনাদের পাশে আছি। আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। আপনাদের মেয়ে ও বোন কে একটা সুযোগ দিবেন। আপনারা আমার বাবা কে যে ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা দিয়েছেন। তার ৩ গুণ ৪ গুণ বেশি সেই ভালবাসা সম্মান ও শ্রদ্ধা আমি আপনাদের কে দিতে চাই।

তিনি আরও বলেন, আজকে সালথা উপজেলার উন্নয়ন প্রয়োজন। আমি আপনাদের বলেছি সালথা-নগরকান্দায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল করে দেওয়া হবে। এই সালথা উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। আমার ভাইবোনদের জন্য সালথা-নগরকান্দায় কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। চাকরির ব্যবস্থা করা হবে। সালথায় ভালো কোনো শিক্ষার ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা ১২ তারিখে যদি বিজয়ী লাভ করতে পারি সংসদে যেতে পারি সালথায় একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হবে। আমাদের ভাইয়েরা যারা বাহিরে গিয়ে চাকরি করে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। মিল কারখানা করা হবে। আমাদের কৃষক ভাইয়েরা যাতে ভালো থাকতে পারে সরকার থেকে কৃষক কার্ড এনে তাদেরকে সেবা দেওয়া হবে। আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড হবে। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির জন্য কার্ড হবে মায়ের নামে।

মাদ্রাসা ও মজিদ নিয়ে তিনি বলেন, সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদ উজ্জ্বল করা হবে। এবং আধুনিক মাদ্রাসা স্থাপন করা হবে। ছেলে ও মেয়েদের জন্য নতুন মাদ্রাসা করা হবে। কাওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা পাশ করার পরে সমপরিমাণ চাকরি করতে পারে সেই ব্যবস্থা করা হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শামা ওবায়েদ এর স্বামী ও বিজিএম এর সহ-সভাপতি শোভন ইসলাম, বিএনপি নেতা জাহিদ মাতুব্বর, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন মাতুব্বর, যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদ উজ্জ্বল করা হবে: শামা ওবায়েদ
  • প্রচারণায় বাধার অভিযোগ,ইশতেহার ঘোষণা হামিদীর
  • বিবেক কখনো বিক্রির বিষয় হতে পারে না: রুমিন ফারহানা
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
  • হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম