Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের ওপর হামলা: সালাহউদ্দিন আহমদ

Taslima TanishabyTaslima Tanisha
১:৫৩ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি এ ঘটনার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলেও মনে করছেন।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরই একজন সম্ভাব্য সংসদ সদস্যের ওপর হামলা হলো। হামলার ধরন দেখলেই বোঝা যায় এটি পেশাদারভাবে পরিকল্পিত। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব এবং রাজনৈতিক বিতর্ক যতদূর সম্ভব একত্রিতভাবে মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, “জুলাই-২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী, আমরা জনগণের প্রত্যাশাকে সামনে তুলে ধরব। পতিত ফ্যাসিবাদকে এই বার্তা দিতে চাই যে, এ ধরনের হামলা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের মধ্যে কোনো আপস নেই।”

এছাড়া দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তার বিষয়ে সালাহউদ্দিন বলেন, “সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো। সরকারের দায়িত্ব থাকলেও রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। জনগণের সচেতনতা জরুরি।”

তিনি জোর দেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম