Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে অবৈধ রিসোর্ট নির্মাণে পরিবেশ সংকট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল,কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড় ও প্রাকৃতিক টিলা কেটে অবৈধভাবে রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। পরিবেশ আইন ও সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে প্রভাবশালী মহল এবং কিছু স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজশে এসব স্থাপনা গড়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।

রাধানগর,লাউয়াছড়া,ডলুবাড়ি ও মাঝেরছড়াসহ বিভিন্ন এলাকায় টিলা ধ্বংস করে নির্মাণকাজ চলমান। এতে প্রাকৃতিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সরেজমিনে ডলুবাড়ি এলাকা ঘুরে দেখা যায়,প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অনিয়ম নিয়মে পরিণত করা হচ্ছে।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম বলেন,”পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ আইনসঙ্গত নয় এবং অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক স্থাপনা তৈরির সুযোগ নেই। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি”।

বাংলাদেশ পাহাড় ও প্রকৃতি রক্ষা উন্নয়ন সোসাইটির উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন বলেন,পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর আইনি পদক্ষেপ চোখে পড়েনি।

পরিবেশ আইন অনুযায়ী টিলা কাটা দণ্ডনীয় অপরাধ হলেও মাঠপর্যায়ে নজরদারির অভাবে পরিবেশ ধ্বংসের এই প্রবণতা দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নিয়ে বৈষম্য ও হয়রানির শিকার কর্মরত সাংবাদিকরা
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নেতাদের ভোটকেন্দ্র
  • প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন
  • সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি
  • লক্ষ্মীপুরে বিএনপির বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ জামায়াতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম