Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চুম্বনের দৃশ্যে আপত্তি স্বাভাবিক হতে পারিনি: বিপাশা বসু

news room1bynews room1
১০:১৮ am ০৫, জুলাই ২০২৫
in বিনোদন
A A
0
ফাইল ছবি

ফাইল ছবি

২০১২ সালের ‘জোরি ব্রেকার’ ছবির শুটিংয়ের সময় এক বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ‘জোরি ব্রেকার’ ছবির শুটিং চলাকালীন এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার একটি চুম্বন দৃশ্যের পেছনের অজানা ঘটনা তুলে ধরেন তিনি, যা নতুন করে আলোচনায় এসেছে।

ছবিটিতে বিপাশার সহশিল্পী ছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। মাধবন ছিলেন তুখোড় খাদ্যরসিক। শুটিংয়ের সময় পাঞ্জাবি একটি টিম প্রতিদিন শুটিং দেখতে আসত এবং তাদের সঙ্গে নিয়ে আসত নানা রকম খাবার, যা খেয়ে ফেলতেন মাধবন।

এই পরিস্থিতির মধ্যেই একদিন ছিল বিপাশা ও মাধবনের একটি চুম্বন দৃশ্যের শুট। তবে বিপাশা জানান, তিনি দৃশ্যটি করতে চাননি। কারণ, মাধবনের স্ত্রী তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ফলে বিষয়টি তাকে বিব্রত করছিল। যদিও পরিচালক তাকে দৃশ্যটি করতে রাজি করিয়ে ফেলেন।

তবে শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিপাশা দ্রুত নিজের রুমে চলে যান। অভিনেত্রীর ভাষ্য, “আমার গা গুলিয়ে উঠেছিল। একেবারে সহ্য হচ্ছিল না। অনেকক্ষণ নিজেকে স্বাভাবিক করতে পারিনি।”

পরে জানা যায়, মাধবনের মুখে পেঁয়াজের তীব্র গন্ধ থাকায় এমনটা হয়েছিল। মাধবন তখনো কিছুক্ষণ আগে ভারী খাবার খেয়েই শুটিংয়ে ঢুকেছিলেন। এই তথ্য বিপাশা নিজেই দিয়েছিলেন এক সাক্ষাৎকারে। তার কথায়, “মুহূর্তটা একেবারে সহ্য করতে পারিনি। শরীর খারাপ লাগছিল।”

এই ঘটনা নিয়ে তখন বলিউড পাড়ায় বেশ চর্চা হয়েছিল। তবে দুই তারকার বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। এখনও মাধবন ও বিপাশা ভালো বন্ধু, এবং একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

Tags: আর মাধবনবলিউডবিনোদনবিপাশা বসুভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‌্যালি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রার্থী ভাইভা দিতে এসে আটক
  • লক্ষ্মীপুরের কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা
  • জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার
  • পেঁয়াজ চাষে ব্যস্ত পুঠিয়ার কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম