Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক নয়

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৩ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে জ্বালানি সংকট নিয়ে সৃষ্ট শঙ্কা কাটতে শুরু করেছে। ঈদকে কেন্দ্র করে টানা ছুটি, অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় সাময়িকভাবে জ্বালানির চাহিদা বৃদ্ধি পেলেও বর্তমানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বরিশাল অঞ্চলের ৫টি তেল ডিপোতে ডিজেল, পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা—বিশেষ করে মোটরবাইক ব্যবহারকারীদের মধ্যে—কিছুটা বিভ্রান্তি ও চাপ সৃষ্টি করেছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় প্রতিটি পেট্রোল পাম্পে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল জেলার ২৯টি পাম্পে ২৯ জন কর্মকর্তা সরাসরি তদারকি করছেন জ্বালানির মজুত, বিক্রি ও সরবরাহ ব্যবস্থা। একই সঙ্গে ইউএনও ও অতিরিক্ত জেলা প্রশাসকরা সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং ভ্রাম্যমাণ আদালতও মাঠে সক্রিয় রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন জানান, “জ্বালানির কোনো ঘাটতি নেই। ঈদের আগে ও পরে বাড়তি চাপের কারণে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তবে এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।

তিনি আরও জানান, দেশে পেট্রোল ও অকটেন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা থাকায় এ দুটি জ্বালানির ঘাটতির আশঙ্কা নেই। ডিজেলেও পর্যাপ্ত মজুত রয়েছে। তবে প্রশাসনের মতে, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা বন্ধ করতে পারলে বাজারে চাপ আরও কমবে। এ ক্ষেত্রে মোটরবাইক চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, কৃষি খাতে ডিজেলের সরবরাহ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলে প্রায় ৪ লাখ হেক্টর জমিতে বোরো চাষে ব্যবহৃত প্রায় ৮৭ হাজার সেচ পাম্পের মধ্যে ৭৫ হাজারই ডিজেলচালিত। এসব পাম্পে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার ডিজেল প্রয়োজন হচ্ছে।

কৃষিবিদদের মতে, সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে পারলে বোরো উৎপাদনে বড় ধরনের সাফল্য আসবে। চলতি মৌসুমে প্রায় ১৮ লাখ টন বোরো চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

সার্বিকভাবে প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনায় বরিশালে জ্বালানি সরবরাহ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
  • রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্নদের বিনামূল্যে চিকিৎসা
  • সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ
  • যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ এগিয়ে নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম