Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর হাতিবান্ধা ইউনিয়নের  ৩২ বছরেও নির্মিত হয়নি  পরিষদ ভবনের যাতায়াতের  রাস্তা

Bangla FMbyBangla FM
৪:১৬ pm ১২, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বছরেও নির্মিত হয়নি হাতিবান্ধা ইউনিয়নের  পরিষদ ভবনের  যাতায়াতের রাস্তা। ফলে পরিষদের কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি  সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ  হচ্ছে ।

 জানা গেছে, ১৯৯২  সালে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হয়। তেতুলতলা বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার পশ্চিম পাশে ভবনটি নির্মিত হয় । 

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ  ভবন থেকে প্রধান  সড়কে  বের হতে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন জমি লিখে দিয়েছেন ;  কিন্তু  ইউনিয়ন পরিষদের সাবেক  এক  চেয়ারম্যানের সাথে বেলাল উদ্দিনের  মতবিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বেলাল উদ্দিন পরিষদের রাস্তার জন্য দেয়া জমি না দিয়ে উক্ত জমির উপর  পরিষদ থেকে বের হওয়ার রাস্তার সামনে ঘর নির্মাণ করে পরিষদে যাতায়াতের পথ বন্ধ করে রাখেন। 

মূলত এ কারনে দীর্ঘ ৩২ বছরেও পরিষদ ভবনে যাতায়াতের রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি।এতে পরিষদের প্রশাসনিক সকল কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিষদ ভবন থেকে কাঙ্খিত সেবা পাচ্ছে না সেবাগ্রহীতারা।জানা গেছে,  পরিষদ ভবনে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের বিষয়ে  প্রথম দিকে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোন কাজে আসেনি। 

এরপর প্রশাসনের পক্ষ থেকে  আর তেমন কোন তৎপরতা দেখা যায়নি। তবে পরিষদ ভবনের রাস্তা নির্মাণের বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা  অনেকটাই আন্তরিক রয়েছেন বলে জানাগেছে । এ বিষয়ে  ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে  কয়েক দফায় বৈঠক করেছেন। 

 ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তা নির্মাণের বিষয়ে  ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি  আশাবাদী রাস্তা নির্মাণ সম্ভব হবে।       

লাল মোঃ শাহজাহান কিবরিয়া 

শেরপুর 

তাং- ১২/০২/২৫ইং

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় এমপি হলেন সালাহউদ্দিন আইউবী
  • দীর্ঘদিন মন্ত্রীহীন বরিশাল-৬
  • বাবার পথ ধরে মন্ত্রী শামা
  • রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে?
  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম