Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোটিপতি  হয়ে গরিব চাষির দিকে ভিক্ষুকের মতো থাবা দিলেন হিমাগার কর্তৃপক্ষ

Bangla FMbyBangla FM
৩:৪৩ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in কৃষি
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 

জয়পুরহাটে ১৯ হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষকদল।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিনসহ প্রমুখ।

মানববন্ধনে জেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। আলু চাষী কৃষকরা দাবি তুলে বলেন  হিমাগার মালিকদের উদ্দেশে বলেন, ‘আমরা কৃষক প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু আপনাদের অন্যায় দাবি মেনে নেব না। কোনো বিশৃঙ্খলা হলে এর দায়দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আপনারা মনে করবেন না যে আপনারা টাকা দিয়ে একটি পক্ষকে কিনে নেবেন আর এর বলির শিকার হবে এ দেশের ৮০ ভাগ গরিব কৃষক। আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে রাখুন। ওই টাকার দিকে আমাদের নজর নাই, কিন্তু আপনারা কেন কোটিপতি হয়ে এই গরিব চাষির কষ্টের টাকার দিকে ভিক্ষুকের মতো হাত বাড়াচ্ছেন, এর জবাব আপনাদের দিতে হবে ইনশা আল্লাহ।’

এসময় বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় এমপি হলেন সালাহউদ্দিন আইউবী
  • দীর্ঘদিন মন্ত্রীহীন বরিশাল-৬
  • বাবার পথ ধরে মন্ত্রী শামা
  • রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে?
  • তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম