Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাইফের ওপর হামলার কায়দায় সিনেমার প্রচার, বিতর্কের মুখে ঋত্বিক চক্রবর্তী

Bangla FMbyBangla FM
৬:৫৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

বারান্দায় বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পেছন পেছন ঘরে ঢুকেছে এক দুর্বৃত্ত! পানি নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুর্বৃত্ত। ধস্তাধস্তির মধ্যেই শেষমেশ দুর্বৃত্ত উধাও। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও পোস্ট করেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।সেই ভিডিওর সঙ্গে সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হওয়া হামলার মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। সাইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের সিনেমা প্রচারে নেমেছেন । এমন কাণ্ডের পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নিন্দার ঝড়। তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

শুধু তা–ই নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতকারীর মুখ ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতকারীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে।
পার্থক্য একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতকারীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম।’ নিচে লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টিকটকে পরিচয়, পরকীয়ার জেরে সাড়ে তিন বছরের কন্যাশিশু হত্যা
  • নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের
  • চলতি ফেব্রুয়ারিতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা পাঁচ দিনের ছুটি
  • আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে
  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম