Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ

Bangla FMbyBangla FM
৯:৫০ am ০১, মার্চ ২০২৫
in জাতীয় নাগরিক পার্টি, রাজনীতি
A A
0

 সাইফুল ইসলাম বাউফল প্রতিনিধি;
পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন। গতকাল বিকেলে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পরে প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।


পদত্যাগ করা ছয়জন ছাত্র প্রতিনিধি হলেন— মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাাই ও শুভ চন্দ্র শীল। পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মতে, কমিটিতে এমন অনেক ব্যক্তিকে রাখা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।আন্দোলনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সমর্থন দিয়েছেন, কিন্তু নাগরিক কমিটি গঠনের সময় তাদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। আমরা প্রথম দিন থেকেই কমিটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম।

কিন্তু দীর্ঘসময় পার হলেও কেউ আলোচনায় বসেনি। ফলে আমরা তথাকথিত এই নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছি।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, ইতিহাস থেকে জানি, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় বিপ্লব। বাউফলে আমাদের আন্দোলন সংগ্রাম আজ সেই পথে এগোচ্ছে।  

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
  • পুরান ঢাকায় মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শ্রীমঙ্গলে হাজী মুজিবের উঠান বৈঠক
  • পে-কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
  • আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম