Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৬:৩৩ am ২৪, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Utilize Your Own Resource: Research & Publication Series-1” শীর্ষক কর্মশালার টেকনিক্যাল সেশন “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। এছাড়া, কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসিন হুসাইন খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন। দ্বিতীয় পর্বে তিনি “সায়েন্টিফিক রিসার্চ ও গবেষণাপত্র প্রকাশনা” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রথম পর্বের বক্তব্যে ড. জালাল উদ্দীন গবেষণা ও কর্মসংস্থান (Job Replacement) বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের কেবল ভালো ফল করলেই হবে না, গবেষণায় দক্ষতা অর্জন করতে হবে। ট্রান্সক্রিপ্ট, গবেষণা ও প্রকাশনা—এই তিনটি বিষয়ই শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দ্বিতীয় পর্বে হাতে-কলমে সায়েন্টিফিক রিসার্চ জমাদান ও প্রকাশনার কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী ধাপে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে মতবিনিময় করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন ইএসডিএম অনুষদের ডিন। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে।”

আবু হাসনাত তুহিন

পবিপ্রবি প্রতিনিধি

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের সংখ্যালঘুরা যে কারনে আতঙ্কিত
  • নবম পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে পবিপ্রবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল
  • সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ২ কারবারি আটক
  • তালতলীতে মাদকবিরোধী অভিযানে রফিকের ৩ মাসের কারাদণ্ড
  • জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : ডা. শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম