Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদের নতুন দলে আলোচনায় এবার ভিপি নুর

Bangla FMbyBangla FM
২:১০ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

দরজায় কড়া নাড়ছে জুলাই গণঅভ্যুত্থানের দুই শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সংগঠিত নতুন দলের এবার দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার দল গণঅধিকার পরিষদ। রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে, ‘শীর্ষ’ পদ পেলে গণঅধিকার পরিষদ বিলুপ্ত হয়ে ছাত্রদের সঙ্গে মিলে ‘ওয়ান পার্টি’ হতে পারে। তবে জোটবদ্ধ রাজনৈতিক শক্তির পক্ষেই বেশি মতামত দিচ্ছেন উভয়পক্ষের নেতারা।

গণঅধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নুর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি। এ ছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন।

সূত্র বলছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নুরের। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণঅধিকার পরিষদের সাবেক নেতারা।

সূত্র আরও জানায়, নুরুল হক নুরকে আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন, নুরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। কেননা, নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নুরের সঙ্গেই রাজনীতি করেছেন। নুরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে।

এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নেই। মত যেখান থেকেই আসুক না কেন সিদ্ধান্ত সবার সমন্বয়ে হবে। এক সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। সেটি ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম