Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল শিক্ষক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Bangla FMbyBangla FM
১০:৩৮ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগ তুলেছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর দেওয়া এক লিখিত অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সহকা‌রি শিক্ষক জাহাঙ্গীর আলম ইমন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করছেন। তিনি ছাত্রী‌দের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং নানা ধরনের মানসিক হয়রানি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক ইমন হাত ধরে টানেন, নখ ও শরীরের গঠন নিয়ে কটূক্তি করেন, কোমরের মাপ নেন, পিঠে হাত দেন এবং শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সহপাঠী ছাত্র-ছাত্রীরা একসঙ্গে খেলাধুলা করলে তিনি নোংরা মন্তব্য করেন ও সহপাঠীদের সামনে তাদের অপমান করেন।

শিক্ষার্থীরা এ ধরনের হয়রানির অবসান চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এসএসসি পরীক্ষার্থী ১২ জন শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। নতুন করে একই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তারা বলেন, “আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কামনা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ইমন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. নান্নু মিয়া বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি
  • নড়াইলে বেড়েছে বোরো ধানের আবাদ
  • কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি
  • দিনাজপুর নবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী অফিসে জামায়াত কর্মীদের হামলা, অফিস ভাংচুর
  • নরসিংদী-১ আসনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম