Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌড়াও হাসিনা দৌড়াও: রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা

Bangla FMbyBangla FM
৮:৪৬ am ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

জুলাই-আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। সারা দেশ তখন অনলাইন দুনিয়ার বাইরে। যারা স্মার্টফোনে আগে থেকেই অফলাইন গেম নামিয়ে রাখেননি, তারা বাধ্য হয়েছিলেন গুগল ক্রোমের বিখ্যাত ডাইনোসর গেম খেলার জন্য।

গুগল ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে তৈরি, নতুন এই স্যাটায়ার গেমে এবার দৌড়াচ্ছেন বাংলাদেশের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন এক নোবেলজয়ী, হাতে কাঁটা নিয়ে অপেক্ষায়—যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন!

গেমটির নাম—’দৌড়াও হাসিনা দৌড়াও’। প্রকাশের পর মাত্র এক রাতেই এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, খেলেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি ব্যবহারকারী। 

গেমটি তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। তাসরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিলই, তখনই ভাবলেন—কেন না জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গেম বানানো যায়! এরপর মাত্র ৮-১০ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায় ‘দৌড়াও হাসিনা দৌড়াও’।

তবে তাসরিফ এটিকে কোনো সাধারণ ইন্ডি ধাঁচের গেম বলতে নারাজ। বরং তিনি এটিকে ‘ভাইরাল মিম’ হিসেবেই দেখছেন। তার ভাষায়, ‘রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম, তবে জানতাম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে।’

গেমে খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে কাঁটা হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা—’নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই; আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই’।

পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ কয়েন। পেছনে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা, হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র মোদির পেছনে আর তার সম্মুখে কাঁটা হাতে বাধা হয়ে দাড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ইউনূস। 

তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর। দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ—’কী অপরাধটা করেছি আমি? মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে!

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • যে বই পড়ে, সে জীবনে কখনো হতাশ হয় না
  • শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জে এনসিপির নেতারা
  • মৌলভীবাজারের শমশেরনগরে পরিত্যক্ত পাইপগান জব্দ
  • সিলেটে ৮৮২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম