Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ওপর জোর: কক্সবাজারে মন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৯ pm ১২, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কক্সবাজারে “সবার জন্য ইন্টারনেট” শীর্ষক মতবিনিময় সভায় জরুরি যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী।

শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, উপকূলীয় ও মৎস্য খাতের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্রে কর্মরত জেলেদের জন্য সাইক্লোন সতর্কতা, ডাকাতি প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, টেলিযোগাযোগ খাতের সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পর্যটননির্ভর এলাকা কক্সবাজারে আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতোমধ্যে বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে। ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: ডিজিটাল বাংলাদেশপ্রযুক্তিফ্রি ওয়াইফাইবিটিসিএলস্যাটেলাইট ইন্টারনেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্ধ দিনাজপুর টেক্সটাইল মিল চালু করা হবে ইশতেহার অনুযায়ী: প্রতিমন্ত্রী
  • ডোমারে তুষের আগুনে ৭টি ঘর পুড়ে ছাই
  • নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করল জেলা পরিষদ
  • কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই
  • রাজবাড়ী‌র পদ্মা নদী থে‌কে রিকশাচাল‌কের মর‌দেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম