Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪১ pm ০৫, এপ্রিল ২০২৬
in স্বাস্থ্য
A A
0

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। জরুরি এই টিকাদান কর্মসূচির আওতায় যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, যশোর সদর উপজেলাসহ দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার শুরু হচ্ছে হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯ টায় যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এবং বেলা ১১টায় যশোর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। উদ্বোধনী দিনে নওয়াপাড়া ইউনিয়নের ৬ টি কেন্দ্রে ও পৌরসভা কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে গোটা উপজেলায় এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, খুলনা বিভাগের ১০টি জেলার ৫৯টি উপজেলার মধ্যে শুধুমাত্র যশোর সদর উপজেলা ও পৌরসভায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ও পৌরসভায় প্রায় ৯১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৪০ হাজার ও সদর উপজেলায় ৫১ হাজার শিশু রয়েছে।

তিনি উল্লেখ করেন, আমাদের ভ্যাকসিনের কোনো স্বল্পতা নেই। লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা মজুদ রয়েছে। এর বাইরে শনিবার রাতে অতিরিক্ত আরও এক লাখ টিকা যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। জরুরি এই টিকাদানের আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। এর আগে ৬ থেকে ৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হয়নি। এবারই প্রথম তারা টিকা পাচ্ছে। এছাড়া ইতোপূর্তে পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু টিকা গ্রহণ করেছে, তাদের টিকা গ্রহণের পর ২৮ দিন পার হলে তারাও টিকা গ্রহণ করতে পারবে। সকলের সহযোগিতা ও সমন্বয়ে হামসহ সব ধরণের স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা বিএনপি সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিশ্বস্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, ইউনিসেফ বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদার প্রমুখ।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে যশোর সদর উপজেলা ও পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার শিশুদের টিকার আওতায় আনা হবে। সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাম নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Tags: #জনস্বাস্থ্য#টিকাদান#ভ্যাকসিন#রুবেলা#শিশুস্বাস্থ্য#হটস্পটবাংলাদেশযশোরহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাতিলের সুপারিশকৃত ২০টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি কেন?
  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ করে বিল পাস
  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম