Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে শুরু হামের জরুরি টিকাদান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৪ am ০৫, এপ্রিল ২০২৬
in Top Lead News, স্বাস্থ্য
A A
0

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। মূলত যেসব এলাকায় সংক্রমণের মাত্রা বেশি, এমন ১৮টি জেলার ৩০টি উপজেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হচ্ছে।

যেসব শিশু আগে নিয়মিত সূচিতে টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে টিকা নিতে পারবে। চিকিৎসকরা জানিয়েছেন, এতে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই, বরং সুরক্ষা বাড়বে।

টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে যারা বর্তমানে হামে আক্রান্ত, তাদের টিকা দেওয়া না হলেও ভিটামিন ‘এ’ প্রদান করা হচ্ছে।

গত ১৯ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমানে প্রায় ৬ হাজার শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষ করে ঢাকা শিশু হাসপাতালসহ রাজধানীর প্রধান হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, যারা আগে কখনোই টিকা নেয়নি, তাদের মধ্যেই সংক্রমণের তীব্রতা এবং মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তাই এই বিশেষ ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি জরুরি আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হটস্পট এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: স্বাস্থ্য অধিদপ্তরহামের সংক্রমণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • কুখ্যাত রাজাকারের মেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান! স্বামী-স্ত্রীর লুটপাট
  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম