Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে জলবায়ু পরিবর্তনে ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপের দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ০৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী):

পটুয়াখালীর বাউফল উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপের গঠন, সদস্যদের দায়িত্ব নির্ধারণ এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ ওয়ার্কশপে আয়োজন করে ব্র্যাক-এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: নুরজাহান, ডা. রিয়াদ হাসান, ডা.মামুন রশীদ ও ডা. কাইয়ুম।

ওয়ার্কশপ পরিচালনা করেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সুব্রতম মল্লিক এবং ইসরাত জাহান মুন, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য), ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।

৪ দিনব্যাপী (০২ মার্চ থেকে ০৫ মার্চ) এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ জন করে ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপের সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের কারণ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, প্রকল্পের কার্যক্রম, ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপের ভূমিকা, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচকরা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে বাউফল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। তাই দুর্যোগকালীন সময়ে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০২৬ সালের মার্চ পর্যন্ত চলমান থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত করে তুলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম