নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ডে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি ২০২৬, বিকেলে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য রাজনীতি করছি। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে হাতপাখাই জনগণের শক্তিশালী প্রতীক।” তিনি শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের গুরুত্বের কথা তুলে ধরেন।
বক্তারা আশরাফ হোসেন ভূঁইয়াকে সাধারণ মানুষের সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে নির্বাচনে তার বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

