সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা থেকে প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচিত সংসদ সদস্যদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতিটি আসনে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের হিসাবও প্রকাশ করা হয়।
২৩৫-মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ। প্রাপ্ত ভোট: ৯৮,২৮২, গণভোটে ‘হ্যাঁ’: ১০,৪৬৯,গণভোটে ‘না’: ৭৯,৫২৭।
২৩৬-মৌলভীবাজার-২ (কুলাউড়া) ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন মোঃ শওকতুল ইসলাম। প্রাপ্ত ভোট: ৬৮,৩৮১,গণভোটে ‘হ্যাঁ’: ৮৩,৯৩০, গণভোটে ‘না’: ৬৭,৯৩৫।
২৩৭-মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) এই আসনে নির্বাচিত হয়েছেন নাসের রহমান। প্রাপ্ত ভোট: ১,৫৬,৭৫৭,গণভোটে ‘হ্যাঁ’: ১,৩৩,৯১৬, গণভোটে ‘না’: ৭৮,৬৭১।
২৩৮-মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী। প্রাপ্ত ভোট: ১,৭০,৮৭৭, গণভোটে ‘হ্যাঁ’: ১,২৭,৪২৮,গণভোটে ‘না’: ১,০৭,৬৩৩।
প্রকাশিত গেজেট অনুযায়ী মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে প্রতিটি আসনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন,যেখানে ‘হ্যাঁ’ ও ‘না’-দুই ধরনের ভোটই লক্ষণীয় মাত্রায় পড়েছে।

