সহিদুল করিম বিপ্লব, রূপগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (রূপগঞ্জ) আসনে নিজ গ্রামে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার ৮.১০ মিনিটে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কেন্দ্র পরিদর্শনকালে নির্বাচন কমিশনার ভোটকক্ষ ঘুরে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

