Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরের সালথায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে মারধর

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ০৭, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের সালথা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৬৫ বছরের এক বৃদ্ধকে মারধর করে আহত করা হয়েছে। এ সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। শনিবার (১ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ (৬৫)। তিনি বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে আলাউদ্দিন শেখ একই গ্রামের মুরাদ শেখকে এক লাখ টাকা ধার দেন। শনিবার সকালে গ্রামের সড়কে মুরাদ শেখের সঙ্গে দেখা হলে তিনি ধার দেওয়া টাকা ফেরত চান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মুরাদ শেখ ও তাঁর তিন ছেলে আলাউদ্দিন শেখকে মারধর করেন। অভিযোগ রয়েছে, মারধরের সময় তাঁর দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়।

‎সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন, “পাওনা টাকা নিয়ে বিষয়টি কয়েকবার সালিশ বৈঠকে উঠেছে। মুরাদ শেখ বারবার টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি।”
‎
‎তবে খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, জমি-সংক্রান্ত লেনদেনের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। এক পক্ষ দাবি করছে ৯০ হাজার টাকা, অন্য পক্ষ বলছে ৮০ হাজার টাকা। এই নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে।
‎
‎এ বিষয়ে সালথা থানা সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

Tags: অপরাধবৃদ্ধকে মারধর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে জ্বালানি তেলের পাম্পে উপচে পড়া ভিড়
  • সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ফরিদপুরে ক্ষেত থেকে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিপাকে কৃষকরা
  • নিলামের গরু কিনেও টাকা দেননি বিএনপি নেতা
  • গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম