Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-উদ্দীপনায় দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Bangla FMbyBangla FM
৮:৫২ pm ২১, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক 

এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব-আনন্দের মধ্য দিয়ে আজ শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

সকালে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া সত্ত্বেও দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ঈদের জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা থেকে মুক্তির জন্য মুসল্লিরা বিশেষ প্রার্থনা করেন।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জাতীয় ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদুল ফিতরকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাওয়ায় রাজধানী এখন প্রায় ফাঁকা। ঘরে ঘরে সেমাই, পায়েস ও পোলাওয়ের সুবাস এবং নতুন পোশাকে মানুষের বিচরণ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, আশ্রয় কেন্দ্র ও কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এদিকে বিকেল গড়াতেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। শাহবাগ, রমনা পার্ক, হাতিরঝিল, মিরপুর চিড়িয়াখানা ও ধানমন্ডি লেকসহ বিভিন্ন এলাকায় পরিবার-পরিজন নিয়ে সাধারণ মানুষকে ঈদের আনন্দ উপভোগ করতে দেখা গেছে।

Tags: ইদুল ফিতরবিশেষ নিউজমুসলিম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • বিপ্লবী ও রেডিক্যাল হিউম্যানিস্ট কমরেড মানবেন্দ্রনাথ রায় এবং ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা
  • মধ্যনগরে ঈদ উপলক্ষে পর্যটকের সমারোহ, টুরিস্ট পুলিশ মোতায়নের দাবী
  • এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন এমপি সাচিং প্রু জেরী
  • ঝড়-জলচ্ছাস রোধে রক্ষা বাঁধ এখন দর্শনীয় স্থান হাজারো মানুষের ঢলে মুখরিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম