তানভীর তুহিন,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের নতুনবাজার এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ভাষাণচর ইউনিয়ন পরিষদের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম ভূইয়ার নিজ বাড়িতে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় শহিদুল ইসলাম ভূইয়া বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তার ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

