Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৮ pm ১৫, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

রিপন মারমা, কাপ্তাই(রাঙ্গামাটি):

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন ‘চম্পাকুঁড়ি খেলাঘর আসর’-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন করা হয়।

​রবিবার (১৫ মার্চ) বিকেল ৩টায় কেপিএম আবাসিক এলাকার খেলাঘর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদুল্লাহ।

​অনুষ্ঠানে আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

​উপহার বিতরণকালে প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন,
​”চম্পাকুঁড়ি খেলাঘর আসর প্রতিবছরই আর্তমানবতার সেবায় এগিয়ে আসে। এই উপহার বিতরণের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে অংশীদার হওয়ার যে ক্ষুদ্র প্রচেষ্টা তারা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি, আগামী দিনেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

​চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম-এর হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর মহা ব্যবস্থাপক( এমটিএস) আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সাগর,সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির হোসেন,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান,সাংবাদিক রবিউল হোসেন চৌধুরী রিপন প্রমখ। এসময় গণমাধ্যম কর্মীসহ কমিটির সদস্যরা অন্যান্য উপস্থিত ছিলেন।এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা খেলাঘর আসরের এই সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন এবং বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম