ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি। শনিবার দুপুরে শহরের সরকারি শিশু পরিবারে হল রুমে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউ সি সি’র চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ সাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. লিটন আকন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সংগঠনের ব্যবস্থাপনা পরিচারক মো. নাঈম খান সহ আরো অনেকে।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আরিফ বিল্লাহ্’র পরিচালনায় সরকারী শিশু পরিবারের ৫৮জনকে ঈদ উপহার প্রদান করা হয়।

