Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলাচলে আধুনিকতার ছোঁয়া পায়নি শার্শার মাটিপুকুরের মানুষ

Bangla FMbyBangla FM
২:৫৯ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের মানুষ এখনো চলাচল করে একটি উন্নয়ন-বঞ্চিত কাঁচা সড়কে। মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যের প্রধান সড়কটি আজও পাকা হয়নি। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদার নিচে তলিয়ে যায়, কোথাও কোথাও হাঁটু সমান কাদা জমে থাকে।

সরেজমিনে দেখা যায়, লাওতাড়া স্কুল থেকে শুরু করে মাঠ পেরিয়ে মাটিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার পুরোটাই কাদা ও জলাবদ্ধতায় পরিপূর্ণ। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানে নেই ইট, নেই খোয়া, এমনকি রাস্তা পাকাকরণের কোনো পরিকল্পনারও দৃশ্যমানতা নেই।

রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে আশপাশের অন্তত ৫-৬টি গ্রামের হাজারো মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ, গর্ভবতী নারী ও রোগীরা রীতিমতো জীবন হাতে নিয়েই চলাচল করছেন।

লাওতাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মারিয়া বলেন, “প্রতিদিন কাদাময় রাস্তায় পড়ে গিয়ে জামা-কাপড় নষ্ট হয়। জুতা কাদায় আটকে যায়। আমরা অনেক কষ্ট করছি, সরকারের কাছে অনুরোধ এই রাস্তা পাকা করে দিন।”

স্থানীয় নারী ফাতেমা খাতুন বলেন, “এই রাস্তা দিয়ে গর্ভবতী নারী বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে সমস্যা হয়। একবার একজন মা হাসপাতালে পৌঁছাতে না পেরে গর্ভের সন্তান হারিয়েছেন। গাড়ি তো চলেই না, ভ্যানও অনেক সময় যেতে পারে না। এই দুর্ভোগ আর কতদিন?”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, “লাওতাড়া স্কুলের পাশে আমরা প্রায় ৩০০ ফুট একটি রাস্তা নির্মাণ করেছি। মাটিপুকুর এলাকার রাস্তার বিষয়টি আমি শুনেছি, তবে বিস্তারিত যাচাই করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম