Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফল নার্সিং ইনস্টিটিউটে নানা সংকট, শিক্ষা কার্যক্রম ব্যাহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ১১, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি:

প্রতিষ্ঠার চার বছর পার হলেও পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউট এখনো শিক্ষক ও অবকাঠামোগত সংকটে কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রমে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে।

জানা গেছে, ৯ থেকে ১২টি শিক্ষক পদের মধ্যে অধিকাংশই শূন্য থাকায় বর্তমানে মাত্র একজন শিক্ষক দিয়ে তিনটি ব্যাচের ক্লাস পরিচালনা করতে হচ্ছে। এতে শিক্ষার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটিতে চতুর্থ শ্রেণির সব পদ ফাঁকা থাকায় প্রশাসনিক কাজ থেকে শুরু করে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যন্ত অধ্যক্ষকেই সামলাতে হচ্ছে। পাশাপাশি নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ৭টি ল্যাব থাকার কথা থাকলেও এখনো কোনো ল্যাব স্থাপন হয়নি।

শিক্ষার্থীরা জানান, সিলেবাস অনুযায়ী বই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ না পাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আইবাস ব্যবস্থা চালু না থাকায় সরকারি বরাদ্দ ও শিক্ষাবৃত্তিও বন্ধ রয়েছে, ফলে আর্থিক সংকট আরও তীব্র হয়েছে।

পরীক্ষার জন্য শিক্ষার্থীদের জেলা সদরে যেতে হওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আইবাস চালুর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববার থেকে বেরোবিতে শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বই মেলা
  • ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্টদের ওপর চাপ দিয়েছিলেন নেতানিয়াহু: জন কেরি
  • শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম
  • রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী
  • আগামীতে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি পাবে : শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম