Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সমন্বয় সভা করছে ইসি

Taslima TanishabyTaslima Tanisha
১১:২৪ am ১১, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা করেছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

এছাড়া জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিশনার সানাউল্লাহ সভায় বলেন, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনের জন্য গঠিত সমন্বয় কমিটিগুলিতে সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, ভোটকে সহিংসতা মুক্ত রাখতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখতে হবে।

Tags: ইসিগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসশস্ত্র বাহিনী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: মিলন
  • বেরোবিতে গাছ কাটা নিয়ে বিতর্ক, নিলাম বাতিল, কর্মচারীকে শোকজ
  • সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে যে প্রশ্ন করলেন হাসনাত
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম