নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তাড়াহুড়া করেনি এবং সবকিছু আইনের মধ্যে থেকেই সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি অপ্রাসঙ্গিক। তবে কোনো অভিযোগকারী চাইলে আইনের দ্বারস্থ হতে পারবে। আদালতের নির্দেশ পেলে কমিশন ভোট পুনর্গণনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে কমিশন সফল হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি অর্জন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে।
এ সময় শেরপুর-৩ আসনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।

