বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা ৪৮ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। পরে বিকেলে বিষয়টি জানা যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

