Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই, আসামি সীমান্তে গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ am ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় চার্জশীট ভুক্ত (আদালতে দাখিলকৃত অভিযোগ পত্র) পলাতক আসামি জনিকে ভারতে পালিয়ে যাবার পথে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা বড়ছড়া থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জনি, জেলার তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বড়ছড়ার গণি মিয়ার ছেলে। সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর তুরাগ থানা পুলিশকে গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে, বুধবার গ্রেফতার জনিকে তুরাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত,২০২৩ সালের ৯ মার্চ রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় নিয়ে দেশ ব্যাপী তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় (মামলা নং ১০(৩) ২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫) দ.বি মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগ।

মানি প্ল্যান্ট লিংক লিমিটেড নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের গাড়িতে করে ওই টাকা বহন করা হচ্ছিল। বুথে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল গাড়িটি। পথে একদল ছিনতাইকারি একটি মাইক্রোবাস আড়াআড়ি দাঁড় করিয়ে টাকা বহনকারী গাড়িটি থামায়। এরপর মাইক্রোবাস থেকে ১২ থেকে ১৫ জন স¦শস্ত্র ছিনতাইকারি ফিল্মি ষ্টাইলে নেমে গাড়ির দরজা অস্ত্রেও মুখে খুলে ফেলেন। ছিনতাইকারিদের একজন নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেন।
ছিনতাইকারি চক্রের সদস্যরা মানি প্ল্যান্টের কর্মীদের চড়-থাপ্পড় ও কিল ঘুষি মেরে টাকাভর্তি চারটি ট্রাংক ছিনিয়ে নিয়ে বীরদর্পে সটকে পড়েন।

ওই মামলায় ইতিপুর্বে ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের ১২ জনই আদালতে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যেও ভিক্তিত্বে উদ্ধার করা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, ছিনতাইয়ের ২০ লাখ টাকায় কেনা একটি বিলাস বহুল চার চাকার গাড়ি।
ওই মামলায় চার্জশীট ভুক্ত পলাতক দুই আসামির মধ্যে জনিকে মঙ্গলবার রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গ্রেফতার করেন।

২০২৫ সালের ১৯ জানুয়ারি ডাচ-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ঘটনায় জড়িত ১৫ ছিনতাই কারির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করেছেন মিরপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগের তদন্তকারি অফিসার ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জানা গেলো ঈদুল ফিতরের তারিখ
  • টেকনাফে লাল কোরাল মাছ, মূল্য ৩১ লাখ
  • রোজায় সারাদিন এনার্জি পেতে যা খেতে বললেন ডা. তাসনিম জারা
  • নড়াইলে চার হত্যাকাণ্ডের জানাজা ও দাফন সম্পন্ন
  • লক্ষ্মীপুরে আগুনে দোকান ক্ষতি ৭৫ লাখ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম