Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মায়েদকে ছাড়িয়ে বড় জয়, ডাকসুর এজিএস মহিউদ্দীন

Taslima TanishabyTaslima Tanisha
১০:৩৯ am ১০, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, Top Lead News, ক্যাম্পাস, রাজনীতি
A A
0

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মহিউদ্দীন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে ঘোষিত চূড়ান্ত ফলে দেখা যায়, মহিউদ্দীন পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

এর আগে সহ-সভাপতি (ভিপি) পদেও একই জোটের প্রার্থী আবু সাদিক কায়েম বিপুল ব্যবধানে জয়ী হন। তিনি ১৪ হাজার ৪২ ভোট পেলেও প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৬৫৮ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৭৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।

তবে নির্বাচনের ফলাফল মেনে নেননি কয়েকজন প্রার্থী। ভিপি পদে আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ফল প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি আব্দুল কাদেরও কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের সমালোচনা করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট সম্পন্ন হয়। এবারের মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে শিক্ষার্থীদের মোট ৪১টি ভোট প্রদান করতে হয়েছে।

Tags: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম