Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৃষ্টিজনিত ফ্লাইট মিস: টিকিট পরিবর্তনের ফি মওকুফে নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষের

Bangla FMbyBangla FM
১২:৪০ pm ৩০, মে ২০২৫
in জাতীয়
A A
0
বিমানবন্দর

বিমানবন্দর

চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে যাত্রীরা নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় অনেকেই ফ্লাইট মিস করছেন। এই পরিস্থিতি বিবেচনায় এনে যাত্রীদের টিকিটের তারিখ পরিবর্তনের ফি মওকুফে দেশের সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

তিনি জানান, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। যদিও আবহাওয়ার কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে, এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে সরিয়ে নিতে হয়নি। যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য স্বস্তিদায়ক।

যাত্রীসেবার মান রক্ষায় বিমানবন্দরে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরে যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “যেসব যাত্রী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইট মিস করেছেন বা করবেন, তাদের দ্রুত পরবর্তী ফ্লাইটে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে টিকিট পরিবর্তনের ফি মওকুফে সব এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনা দিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে এলেও এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Tags: টিকিট ফি মওকুফবৈরী আবহাওয়াযাত্রীশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের প্রকল্পে ঘুষের অভিযোগ
  • বাকেরগঞ্জে চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
  • পাকিস্তানকে হারাল বাংলাদেশ
  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম