Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন

Bangla FMbyBangla FM
৯:৪৯ am ০৬, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৬ জুন) সকালেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় এসব গ্রামে।

সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ধর্মীয় আবেগ ও উৎসবমুখর পরিবেশে নামাজে অংশ নেন।

বলারদিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার প্রধান জামাতে ইমামতি করেন। নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের চেতনা ব্যক্ত করেন।

মাওলানা আজিম উদ্দিন মাস্টার বলেন, “আমরা রমজানের রোজা থেকে শুরু করে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করি। ইসলাম বিশ্বজনীন ধর্ম, তাই পবিত্র মক্কায় কোরবানির যে দিন নির্ধারিত হয়, সেটিকেই আমরা ঈদের দিন হিসেবে পালন করি। সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘণ্টা হওয়ায় দিনপূর্বেই ঈদ উদযাপন করতে কোনো বাধা দেখি না।”

নামাজে অংশ নেওয়া মুসল্লিরাও জানান, তারা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকেন। তাদের বিশ্বাস, ইসলামিক বিশ্বের কেন্দ্রস্থলে যেদিন ঈদ হয়, সেটি অনুসরণ করাই অধিক গ্রহণযোগ্য।

Tags: সরিষাবাড়ীতে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম