Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় সচেতন জনতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুন গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বেগুন গ্রামের বাসিন্দা মো. আজিজ ঘটক (৬৫)।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ইফতারের পর বিভিন্ন মাদকসেবীর যাতায়াত ও তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় লোকজন তাকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালাই থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাতে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে অভিযুক্তের পরিহিত ব্যাগ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ পিস দেশীয় অস্ত্র (দেশীয় দা, চাকু ও ছুরি) এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাধারণ মানুষের এই সচেতনতা আমাদের মাদক নির্মূল অভিযানকে আরও জোরদার করবে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • সমুদ্রের কোল ঘেঁষা জ্ঞানের বাতিঘর:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • সিরাজদিখানে অবৈধ মাটি কাটা বন্ধে যৌথ টাস্কফোর্সের হানা
  • নওগাঁয় বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক গুরুতর আহত
  • লক্ষ্মীপুরে রিকশা চুরি ও সড়ক অবরোধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম