Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৮ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছি উপজেলার বারোফালা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ডিবির টিম বদলগাছি থানা এলাকায় অবস্থান করছিল। বিকেল প্রায় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার বারোফালা গ্রামে এক ব্যক্তি নিজ বাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির নাম আঃ রশিদুল (৪০)। তিনি বদলগাছি উপজেলার বারোফালা গ্রামের বাসিন্দা এবং মখলেছের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় আটক রশিদুলের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: ৮০ পিচ ইয়াবানওগাঁমাদক ব্যবসা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালের চাঁদার দাবিতে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
  • ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল শ্যামনগর
  • মাধবদীর হৃদয়বিদারক ঘটনা ও গ্রেপ্তার অভিযান
  • প্রধান অতিথি নিয়ে দ্বন্দ্বে দলীয় কর্মীদের মারপিটে বিএনপি নেতা নিহত
  • ফেসবুক পোস্টের খবর করায় সাংবাদিককে হুমকি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম