নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বটতলা এলাকা থেকে রতন (৩৭) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয় এবং নেতৃত্ব দেন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসআই মো. শফিউল আলম।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, গ্রেফতারকৃত রতনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

