Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ১১, এপ্রিল ২০২৬
in মাদক
A A
0

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি বাজারে অবস্থানকালে গত ০৯/০৪/২০২৬ তারিখ রাত ৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ৯.৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ কাউছার (২০), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- দুধপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুটি খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন
  • বাউফলে শিক্ষক সংকটে নার্সিং ইনস্টিটিউট, অতিথি শিক্ষকের ভরসা
  • প্রবাসে কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
  • নরসিংদীতে জুলাই আন্দোলন ঘটনার বিচারিক তদন্ত শুরু
  • নীলফামারীতে বিপুল পরিমাণ ভূয়া থাই লটারীর কার্ডসহ ৩ প্রতারক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম