Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে ২০কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ১৬, মার্চ ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ চিন্হিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ সোহেল শেখ (৪৫) জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার অন্যান্য ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবালয় থানা পুলিশ একটি চৌকস টিম উপজেলার জাফরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকের একটি বড় চালান অন্য এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে সোহেল শেখকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও ধৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: অপরাধমাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় গহনা নিয়ে স্ত্রীকে স্টেশনে ফেলে পালালেন স্বামী
  • ঈশ্বরগঞ্জে এতিমখানায় ছাত্রদের মাঝে চেক বিতরণ
  • ৪২টি জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগে জামায়াতের প্রতিবাদ
  • রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম
  • আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম