Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে শব্দ দূষণ রোধে চালকদের প্রশিক্ষণ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২২ pm ৩১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন চালকদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (তৃতীয় সংসদীয়)” এর আওতায় আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়াম ‘কাঞ্চন’-এ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ ই-আশিক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং বিআরটিএ দিনাজপুরের সহকারী পরিচালক এটিএম মইনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় দিনাজপুর জেলার বিভিন্ন রুটের বাস, ট্রাক ও মাইক্রোবাসের শতাধিক চালক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী চালকদের সড়ক আইন মেনে চলা, যানবাহনের হর্নের যথাযথ ব্যবহার, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন চালক সাধারণত তার পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। তাই সড়কে দায়িত্বশীলভাবে গাড়ি চালানো শুধু নিজের জন্য নয়, তার পরিবারের নিরাপত্তার সঙ্গেও জড়িত। তিনি বলেন, সড়ক আইন মেনে চলা এবং সচেতনভাবে যানবাহন পরিচালনা করলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে—এই বিষয়টি মাথায় রেখে প্রতিটি চালককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিদিনের কর্মক্ষেত্রে সতর্কতা, নিয়ম মেনে চলা এবং নিজের ও পরিবারের প্রতি দায়বদ্ধতা অনুভব করেই চালকদের গাড়ি চালানো উচিত। তাহলেই সড়ক দুর্ঘটনা ও শব্দ দূষণ উভয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার
  • স্কুল সময়ে যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা
  • ঝালকাঠির আমুয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি ২৫ মনের খটক মাছ
  • জ্বালানি ও বিদ্যুৎ খাত বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে:অধ্যাপক আনু মুহাম্মদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম