Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে গিয়ে মো. আজিজুল ইসলাম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাইখালীর কারিগর পাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলাম প্রাণ হারান।

​চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোটি টাকা ঘুষ দাবি: ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
  • ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
  • জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি: জ্বালানি প্রতিমন্ত্রী
  • টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম