Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার

Taslima TanishabyTaslima Tanisha
৭:০৯ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News
A A
0

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর ভগ্নিপতি চালকসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। টহলরত পুলিশ সন্দেহজনকভাবে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালায়। তখন ওই নারীকে উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

গ্রেপ্তার মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোস্তফা বেপারির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুরে গিয়েছিলেন। ফেরার পথে কয়েকজনের সহযোগিতায় লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে ওই নারীকে অ্যাম্বুলেন্সে তোলেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যক্তা। তিনি বাবা-মায়ের সঙ্গে থাকলেও মাঝেমধ্যে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। ৪ সেপ্টেম্বর সকালেও তিনি নিখোঁজ হন। পরে পুলিশ সূত্রে পরিবার জানতে পারে, তিনি বর্তমানে থানার হেফাজতে আছেন।

ওসি বাহার মিয়া জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Tags: চাঁদপুরচালক গ্রেপ্তারভারসাম্যহীন নারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম