Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কামিন্সের ঐতিহাসিক বোলিং, রাবাদা–এনগিডির প্রত্যাঘাত

news room1bynews room1
১০:৩৭ pm ১২, জুন ২০২৫
in খেলাধুলা
A A
0

ক্রিকেট ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে লর্ডসে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৮ রানে ৬ উইকেট নিয়ে লর্ডসের ১৪১ বছরের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সেরা বোলিং করেছেন তিনি।

এদিন দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ডেভিড বেডিংহামকে ফিরিয়ে নিজের পঞ্চম শিকার করেন কামিন্স। ব্যালকনিতে দাঁড়িয়ে করতালিতে ফেটে পড়েন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি, যিনি ২০০৮ সালে এই লর্ডসেই অধিনায়ক হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। কামিন্স সেই তালিকায় চতুর্থ অধিনায়ক হিসেবে নাম লেখান।

সাউথ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে, অস্ট্রেলিয়া পায় ৭৪ রানের লিড।

তবে দিন শেষে স্বস্তিতে থাকতে পারেনি অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে রাবাদা ও এনগিডির তোপে ৮ উইকেটে ১৪৪ রান তুলে দিন শেষ করেছে তারা। অজি ব্যাটাররা চাপে পড়ে গেলে অ্যালেক্স ক্যারি (৪৩) ও মিচেল স্টার্ক (১৬)* মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দিনশেষে ক্যারির আউট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা স্বস্তি দেয়।

দিন শেষে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার লিড: ২১৮ রান

অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় ইনিংসে কেউই ফিফটি পাননি। ৭৩ রানে ৭ উইকেট হারানোর পর ক্যারি–স্টার্কের ৬১ রানের জুটি কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।

উইকেট পড়ছে ধারাবাহিকভাবে

প্রথম দিনে ১৪টি উইকেট, দ্বিতীয় দিনেও একই সংখ্যা। বোলারদের রাজত্ব চলছে লর্ডসে।

তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ব্যাট করবে স্টার্ক (১৬) ও লায়ন (১)**কে নিয়ে। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য যত বড় হবে, ইতিহাস তত কঠিন হয়ে দাঁড়াবে। কারণ লর্ডসে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ১১৯।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২১২ ও ৪০ ওভারে ১৪৪/৮

(ক্যারি ৪৩, লাবুশেন ২২, স্টার্ক ১৬*, লায়ন ১*;

এনগিডি ৩/৩৫, রাবাদা ৩/৪৪, মুল্ডার ১/১৪, ইয়ানসেন ১/৩১)

দক্ষিণ আফ্রিকা: ৫৭.১ ওভারে ১৩৮

(বেডিংহাম ৪৫, বাভুমা ৩৬; কামিন্স ৬/২৮, স্টার্ক ২/৪১, হ্যাজলউড ১/২৭)

Tags: অধিনায়কঅস্ট্রেলিয়াকামিন্সক্রিকেটদক্ষিণ আফ্রিকাবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম